কোমলমতি শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত নাগরিক তৈরির লক্ষ্যে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া আত্ননির্ভরশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠন সম্ভব নয়। এই প্রত্যয় ও প্রনোদনা থেকেই পশ্চাৎপদ অত্র এলাকাকে আলোকিত এলাকা গড়ার মানসে ছায়া সুনিবিড়, শান্ত ও নিরিবিলি পরিবেশে ১৯৭৩ সনে প্রতিষ্ঠিত হয়েছে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জ্ঞানবিজ্ঞান , সাহিত্য চেতনায় অন্তরস্থ বিবেককে জাগিয়ে নির্ভীক তেজস্বী সর্বক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ। আমার দৃঢ় বিশ্বাস শিক্ষার্থীদের মনের সংকীর্নতা দূর করে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, উদারতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো গতিশীল করবে। এই বিদ্যা নিকেতনে বিভিন্ন উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পেরে ধন্য মনে করছি। নান্দনিক ও ব্যতিক্রমধর্মী চিন্তাচেতনা নিয়ে বিদ্যালয়ের ইতিহাস ও সূধীজনের অবদানকে তুলে ধরতে বিদ্যালয় কর্তৃপক্ষের নেতৃত্ব ও পরিচালনা, সুদৃষ্টি , শিক্ষক-শিক্ষার্থীদের যুগোপযোগী অভিনব পাঠদান, অভিভাবক মহলের সচেতনতা , জ্ঞান, প্রজ্ঞা , প্রতিভা ও মহিমা দিয়ে, এ বিশ্বকে জয় করো- শিক্ষার্থীদের নিকট আমার এটাই প্রত্যাশা। ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ এ ব্যাপারে কোন সন্দেহ নাই। কিন্তু সে শিক্ষা শুধু পাঠ্য পুস্তক নির্ভর হলেই হবে না। ধর্মীয় নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন , অসম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গি, সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞানমনস্ক এবং আধুনিক তথ্য প্রযুক্তি সমন্বিত শিক্ষাই হচ্ছে প্রকৃত পরিপূর্ণ ও ডিজিটালাইজড শিক্ষা। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের সেই পরিপূর্ণ শিক্ষাতে শিক্ষিত করাই বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান লক্ষ্য। তবে এতটুকু বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের বুদ্ধিদীপ্ত শিক্ষকতা, পরিশ্রমী মনোভাব, একাগ্রতা , আন্তরিকতা, নিষ্ঠা সর্বোপরি আধুনিক শিক্ষাক্রম আত্মস্থ করে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে হালালুকি হাওড় পাড়ের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান বিদ্যাপীঠ- বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া, চট্টগামের বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। এই ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। ওয়েব সাইটটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি ও উন্নত করবে- এ লক্ষে ওয়েব সাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। সর্বশেষে, এর সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।